হোম > জাতীয়

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

আমার দেশ অনলাইন

সংসদ অধিবেশনে প্রশ্নের জবাব দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী খেলাপি ঋণের ব্যাংকভিত্তিক হিসাব তুলে ধরেন।

সংসদ সদস্য জানতে চান, বর্তমানে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক এর চিত্র কী।

জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংক—অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি—মিলে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

ব্যাংকভিত্তিক হিসাবে, অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে এর পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ এবং বেসিক ব্যাংকে ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা।

সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে, যার পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া রূপালী ব্যাংকে খেলাপি ঋণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ এবং সোনালী ব্যাংকে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের অর্ধেকেরও বেশি রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

এআরবি

দারুস সালামে গৃহবধূকে গুলি করেন তারই স্বামী: র‍্যাব

সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান: প্রধানমন্ত্রী

আমার সন্তান কোথায়—নিখোঁজ শিশুদের খুঁজে পেতে জোরালো পদক্ষেপের দাবি

‘জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করতে কাজ করছে সরকার’

বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল আঞ্চলিক প্রধানের সাক্ষাৎ

একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ: স্পিকার