হোম > জাতীয়

ঈদে ট্রেনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসনবিহীন টিকিটধারী যাত্রীরা যাতে এসি কিংবা প্রথম শ্রেণির কামরায় ভ্রমণের সুযোগ না পান- তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এবার ঈদে ট্রেনে টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারিদের প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয়সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের সময় ট্রেনে আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ঘরমুখো যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় সংশ্লিষ্টদের প্রতি বেশকিছু নির্দেশনা দেওয়া হয়। যেমন- টিকিটবিহীন কোনো যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যেন প্রবেশ করতে না পারে- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী