হোম > জাতীয়

১২ ঘণ্টায় অন্তত সাতটি যানবাহনে আগুন

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি শুরু হবার আগের রাতেই রাজধানী ঢাকাসহ দেশের অন্তত পাঁচটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরেও ঘটে অগ্নিসংযোগের ঘটনা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি বাংলার।

তিনি জানান, রাত পৌনে তিনটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়।

এর আগে রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের পল্লবী থানার পাশে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে দাঁড়িয়ে থাকা একটি বাসে, রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয়া হয়। সবশেষ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপ ও একটি পাঁজারোতে এবং শরীয়তপুর নাউডোবা গোলচত্ত্বরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা