হোম > জাতীয়

বাংলা একাডেমি সংস্কারে কমিটি গঠন করা হবে : ফারুকী

ঢাবি সংবাদদাতা

বাংলা একাডেমিকে একটি চলমান প্রতিষ্ঠানে পরিণত করতে চিন্তাবিদদের সাহায্যে একটি সংস্কার কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এসময় ফারুকী বলেন, বাংলা একাডেমির সামনের পথচলা কেমন হওয়া উচিত, তা নিয়ে আমাদের আত্মোপলব্ধি করতে হবে। আমরা দায়িত্ব নেওয়ার পর অনুভব করেছি, নতুন চিন্তা যারা উসকে দেয়, তাদের সঙ্গে বাংলা একাডেমির যোগাযোগ সীমিত। সেকারণে গুরুত্বপূর্ণ চিন্তাবিদদের সাহায্যে বাংলা একাডেমির একটি সংস্কার কমিটি গঠন করা হবে। তাদের কাজ হবে বাংলা একাডেমিকে একটি চলমান প্রতিষ্ঠানে পরিণত করা। একাডেমিতে পুরোনো চিন্তার গবেষণা যেমন হবে, তার সাথে নতুন চিন্তার যেন একটি সংযোগ হয়।

বাংলা একাডেমিতে গবেষণা কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বাংলা একাডেমি শিল্প-সাহিত্যের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানকে সর্বাগ্রে গবেষণায় মনোযোগ দিতে হবে। ইতোমধ্যে বাংলা একাডেমি এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বাংলা একাডেমি ৫০ টি গবেষণা প্রবন্ধ এবং একবছর মেয়াদী ১০ টি গবেষণা বৃত্তি আহ্বান করেছে।

একটা নতুন সময়ে এবছরের বইমেলা উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন পর্বে প্রবেশ করেছে।

ফি দিয়েও খেলা মিস, গ্রাহকদের টাকা গ্রামীণফোনের পকেটে

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো দিন প্রকাশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আধা ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল রাজধানীর অধিকাংশ সড়ক

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী