হোম > জাতীয়

‘যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে’

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব, এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুই দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে এ কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র সাংবাদিক বেকি অ্যান্ডারসন।

বাংলাদেশের অর্থনীতি, সমাজ, প্রশাসনসহ সবকিছু ভেঙে পড়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের কাজ সবকিছু পুনর্গঠন। যেমন- ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল, ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইন-শৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করছি।

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি