হোম > জাতীয়

সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না: জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। ন্যূনতম সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এমন নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সোমবার বেলা ১১টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বল্লামুখার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে চিন্তার ভিন্নতা থাকতে পারে। কিন্তু সুষ্ঠু নির্বাচন সব দলেরই আকাঙ্ক্ষা। যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার ভোট দিতে পারেন। একই সঙ্গে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের ভোটও নিশ্চিত করতে হবে।

বেড়িবাঁধ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিগত সরকারের আমলে বেড়িবাঁধের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। এজন্যই বারবার এসব বাঁধ ভেঙে যাচ্ছে। দুর্নীতি না হলে বাঁধ নির্মাণে প্রতি বছর কেন বাজেট দিতে হয়। এমনকি বৈজ্ঞানিক পদ্ধতিও অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, বল্লামুখার বাঁধে দুই দেশের সীমান্ত রয়েছে। ভাঙন কবলিত অংশটি ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে। তাদের এ ভাঙনের কারণে আমাদের দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য ভারতের সঙ্গে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে।

এরপর পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ