হোম > জাতীয়

রাষ্ট্র গঠনের লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান

এনসিপির বৈশাখী শোভাযাত্রায় আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকার সড়কে ৩৫ মিনিটের শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকের বাদ্যের তালে তালে সড়কে হেঁটে হেঁটে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। শোভাযাত্রা থেকে তারা সম্প্রীতির বার্তা দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত এলাকায় এনসিপির এই শোভাযাত্রা হয়। বাংলামোটরের নেভি গলি থেকে বেলা ৩টা ৪০ মিনিটে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শোভাযাত্রা শেষ হয়।

এনসিপির সংস্কৃতি সেলের আয়োজনে দুপুর তিনটার আগেই নেভি গলিতে এনসিপির বৈশাখী মেলা শুরু হয়। সেখানে বায়োস্কোপ, মাটির তৈজসপত্রের দোকান ছাড়াও ফুচকাসহ বিভিন্ন খাবারের দোকান বসে। সেখান থেকে ৩টা ৪০ মিনিটে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার প্রথম তিন সারিতে ছিলেন এনসিপির নেত্রীরা, এরপর ছিলেন নেতারা। নেত্রীদের অধিকাংশই রঙিন শাড়ি পরেছিলেন। অনেকের হাতে ছিল কুলা। আর পুরুষদের অনেকে সাদা পাঞ্জাবির পাশাপাশি মাথায় পরেছিলেন নতুন গামছা।

এনসিপির নেত্রীদের মধ্যে শোভাযাত্রায় ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম প্রমুখ। আর নেতাদের মধ্যে অংশ নিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার প্রমুখ।

শোভাযাত্রায় অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। এর কোনোটিতে লেখা ছিল ‘সম্প্রীতির ধ্বনিতে উচ্চারিত হোক স্বাধীন বাংলাদেশ, আমাদের পথ’, কোনোটিতে ‘নতুন বছরের আলোয় মুছে যাক সব বিভাজন, গড়ে উঠুক ভালোবাসা আর সম্প্রীতির বন্ধন’, আবার কোনোটিতে লেখা ছিল ‘ঢাকের তালে উঠুক ডাক, সকল গ্লানি মুছে যাক’।

এনসিপির নেত্রীদের মধ্যে শোভাযাত্রায় ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম প্রমুখ। আর নেতাদের মধ্যে অংশ নিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার প্রমুখ।

ঢাকের তালে ধীরে ধীরে শাহবাগ অভিমুখে এগোয় শোভাযাত্রা। পরীবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় ঘুরে শোভাযাত্রাটি বাংলামোটর অভিমুখে রওনা দেয়। শোভাযাত্রাটি বাংলামোটর মোড় হয়ে আবার নেভি গলিতে ফিরে আসে সোয়া চারটার দিকে।

এরপর বিকেল সাড়ে চারটার দিকে নেভি গলিতে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এনসিপি বাংলা বছরের প্রথম দিনে বাংলাদেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা এবং দেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা জানিয়ে নতুন বছর শুরু করছে। সবাইকে এই লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

এরপর বৈশাখী গানের সঙ্গে নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে নৃত্য চলার সময় অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জ্যেষ্ঠ নেতারা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী আশিক ও তার দল।

বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন

কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রী

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি

যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর ভর করেছে: প্রধানমন্ত্রী