হোম > জাতীয়

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আমার দেশ

দিল্লিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর সরকার যাচাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি ও আবেদন করার অধিকার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এ তথ্যের সত্যতা এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি খোঁজখবর নিচ্ছে।’

তিনি বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করে আবেদনটির আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে এই মুহূর্তে বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পত্র পাঠিয়েছি, তাকে যাতে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়। এর বেশি এই মুহূর্তে বলা দরকার নেই।’

এএম

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রানশন গ্রুপের প্রতিনিধিদের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’

এরদোয়ানের সঙ্গে বৈঠক হতে পারে তারেক রহমানের

ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ দশমিক ৫, বাড়ছে শীতের আমেজ

দেশে ফিরতে পাসপোর্টের আবেদন হাসিনার