হোম > জাতীয়

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ

আমার দেশ অনলাইন

প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্য পৃথক বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্দিষ্ট হারে বাড়বে। তবে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের জন্য সর্বোচ্চ বিজ্ঞাপন মূল্যসীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সংবাদপত্র

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা করে বিজ্ঞাপনের হার বাড়বে। ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার ক্ষেত্রে প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজারের ক্ষেত্রে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা।

অন্যান্য বিভাগীয় শহরের সংবাদপত্র

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা।

প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।

জেলা শহর ও অন্যান্য অঞ্চলের সংবাদপত্র

জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা।

প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

পরিপত্রে আরও বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত এসব পত্রিকা ও সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন মূল্যহার নির্ধারণ করেছে সরকার।

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার

প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা

৩৫ বছরের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না: আইনমন্ত্রী

বিমানবাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন

রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী