হোম > জাতীয়

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন

স্পোর্টস রিপোর্টার

সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করার জন্য ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণ করার জন্য ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় ‘অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবির্ণত কর্মকর্তা/কর্মচারীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত সেলে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে সংযুক্ত করা।

অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেলে আছেন সিনিয়র সহকারী সচিব প্রশাসন-৩ শাখায় সংযুক্ত এফ এম তৌহিদুল আলম এবং সচিবালয় নিরাপত্তা শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ