হোম > জাতীয়

বাংলাদেশ সাবমেরিন কেবলসের রাজস্ব ও মুনাফা বৃদ্ধি

সিনিয়র রিপোর্টার

বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর বোর্ড অব ডাইরেক্টরস ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব দাঁড়িয়েছে ১২২.৫৮ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৯৬.৮৯ কোটি টাকা। কর পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬৮.৫৮ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৪৭.৫৬ কোটি টাকা।

একইভাবে, প্রতি শেয়ার মৌলিক আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৩.৬৭ টাকা (গত বছর ২.৫৪ টাকা) এবং ডিলিউটেড ইপিএস হয়েছে ৩.৩১ টাকা (গত বছর ২.৩৩ টাকা)। নিট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ২.৪৭ টাকা (গত বছর ১.৭১ টাকা)।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১,৭৭০.৪৬ কোটি টাকা, যা ৩০ জুন ছিল ১,৭০১.৮৪ কোটি টাকা। নেট অ্যাসেট ভ্যালু প্রতি শেয়ার (এনএভিপিএস) বেড়ে হয়েছে ৯৪.৬৬ টাকা (পূর্ববর্তী ৯০.৯৯ টাকা)।

আয় বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার যথেষ্ট প্রচেষ্টা এবং সরকারি নীতির ইতিবাচক প্রভাব। প্রতি শেয়ার আয় বৃদ্ধি ঘটেছে ব্যবসায়িক কার্যক্রমের স্বাভাবিক গতিতে আয় ও অন্যান্য আয় বৃদ্ধির ফলে।

ডিলিউটেড প্রতি শেয়ার আয় হিসাবকৃতে 'তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন' প্রকল্প বাস্তবায়নে সরকারি ইক্যুইটি বিনিয়োগজনিত সম্ভাব্য শেয়ার বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবলসের মার্কেটিং ও সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. আরিফুল হক আমার দেশকে বলেন, আমরা গ্রাহকদের চাহিদা বুঝে তাদের জন্য নতুন ও উদ্ভাবনী পণ্য তৈরির পাশাপাশি নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলেছি। এই দুটি বিষয়ই আমাদের বিক্রয় বৃদ্ধি ও কোম্পানির সামগ্রিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত