হোম > জাতীয়

পিলখানা দিবসে বনানী কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকাল ৯টায় দিকে তিনি শ্রদ্ধা জানান। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, চৌকস অফিসার সীমান্তে ভারতের আতঙ্ক হিসেবে পরিচিতি পাওয়া কর্নেল গুলজার গুলজারসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন। পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় ,তার মন্ত্রী ও আত্মীয়দের তত্ত্বাবধানে ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সম্প্রতি বিভিন্ন রিপোর্টে উঠে আসছে।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ