হোম > জাতীয়

চামড়ার দাম নিয়ে হতাশ বিক্রেতারা

ঢাবি সংবাদদাতা

ছবি: আমার দেশ

রাজধানীতে চামড়ার দাম নিয়ে হতাশ বিক্রেতারা। ঈদের প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও সরকারে বেঁধে দেওয়া দামের চাইতে অনেক কমে বিক্রি হচ্ছে গরুর চামড়া।

বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীতে প্রতি বর্গফুট গরুর চমড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও চামড়া কম দামে বিক্রি হচ্ছে। গত বছর প্রতি বর্গফুট গরুর চমড়া ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছিলো। কোথায় কোথায় এবার গত বছরের চেয়ে কমদামে বিক্রি হচ্ছে গরুর চামড়া।

চামড়া ব্যবসায়ীরা জানিয়েছে, কোরবানিদাতাদের থেকে তারা সর্বোচ্চ ৫০০ থেকে ৭৫০ টাকায় গরুর চামড়া কিনেছেন এবং ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেছেন ৬০০ থেকে ৯০০ টাকায়।

চামড়া ব্যবসায়ীরা বলেছেন, আগে জানলে এতো দাম দিয়ে চামড়া কিনতাম না। প্রতিবারই ট্যানারি মালিকরা চামড়ার দাম দিতে অনাগ্রহ দেখায়। এতে আমাদের মধ্যেও দাম দিয়ে চামড়া কেনার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে।

ছাগলের চামড়ার চাহিদা এ বছর নেই বললেই চলে। ফ্রি দিলেও নিচ্ছে না ব্যবসায়ীরা। অনেকেই বিনামূল্যে ছাগলের চামড়া দিয়ে দিয়েছেন। কেউ কেউ একটি চামড়া বিক্রি করেছেন ১৫ থেকে ৩০ টাকায়।

জানা গেছে, এবারের ঈদে সবমিলিয়ে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা যার সিংহভাগ সংগ্রহ হয়েছে ঈদের প্রথম দিনেই।

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম