হোম > জাতীয়

শুল্ক কমানোর পরও বাড়লো মোবাইল ফোনের দাম

স্টাফ রিপোর্টার

আমদানি শুল্ক কমানোর পরও বেড়েছে মোবাইল ফোনের দাম। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পরেই এই দাম বাড়িয়েছে সরকারি রেজিস্টেশন পাওয়া মোবাইল ব্যবসায়ীরা। এই দাম বাড়ার পেছনে মাফিয়া সিন্ডিকেট কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১ জানুয়ারি থেকে মডেলভেদে প্রতি হ্যান্ডসেটে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে মোবাইল ফোনের দাম।

গ্রাহকরা বলছেন, এনইআইআর বিতর্কে গ্রে মার্কেটের হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ থাকার সুযোগ নিয়েছে অফিসিয়াল ব্র্যান্ডগুলো। রেডমি, ভিভো, শাওমির ব্র্যান্ড রেডমি, ইনফিনিক্স এবং রিয়েল মি, ওয়ান প্লাস, স্যামসাং গ্যালাক্সি; নিজেদের বিভিন্ন মডেলের মূল্য বৃদ্ধি করেছে। জানা গেছে, ভিভোর ‘ওয়াই২১ডি (৮/১২৮)’ মডেলের হ্যান্ডসেটটির মূল্য ২১ হাজার থেকে দুই হাজার টাকা বাড়িয়ে ২৩ হাজার করা হয়েছে।

ইনফিনিক্স ব্র্যান্ডের ‘স্মার্ট ১০ (৪/৬৪)’ মডেলের ডিভাইসটি হচ্ছে ১২ হাজার টাকায়। এই মডেলে ১ হাজার টাকার দাম বেড়েছে। এভাবে অন্যান্য বান্ডের মোবাইল ফোনের দাম বেড়েছে। মোবাইল ফোন ব্যবসায়ীরা দাবি করে বলছে, মেমোরির দাম বাড়ার কারণে মোবাইল ফোনের দাম বেড়েছে।

এ বিষয়ে জানতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ জানান, ‘শুল্ক কমানোর বিষয়টিতে শুভঙ্করের ফাঁকি রয়েছে।’

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী