হোম > জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার স্বীকার করে না

ডা. নাসিরকে দেখে ঢামেকে বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার এটি স্বীকার করে না।

তিনি বলেন, যারাই সরকারে আসে, তারা ক্ষমতায় বসেই বলে আগের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আসলে এটা একটি ধোঁকাবাজি এবং জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই না।

তিনি প্রশ্ন রেখে বলেন, এতই যদি ভালো পরিস্থিতি হয়, তবে মানুষের নিরাপত্তা নেই কেন? ঘরে-বাইরে কিংবা কর্মস্থলে কোথাও কেউ নিরাপদ নয়। প্রতিটি মানুষ শঙ্কিত ও উদ্বিগ্ন।

শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শারীরিক খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান জামায়াতের আমির। হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, চিকিৎসকদের যদি নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়, তবে চিকিৎসক সমাজ চিকিৎসাসেবা দিতে পারবে না। এতে সামগ্রিকভাবে রাষ্ট্র ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্র ও জনগণকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি ঢামেকে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শয্যার পাশে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের ডা. নাসির ইসলামকে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য তাগিদ দেন। পরে তিনি ডা. নাসির ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জামায়াত আমিরের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. এম জি ফারুক হোসেন, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি ডা. হাফিজুর রহমান, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন এবং মজলিসে শূরার সদস্য আহসান উল্লাহসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাসখান এলাকার বাসিন্দা লাল মিয়া কাজী চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আসেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন।

তবে ঢাকায় নেওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজন ও বহিরাগতরা ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ডা. নাসির ইসলাম গুরুতর আহত হন। শনিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিলুপ্ত করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে রক্ষা পেলেন গরু ব্যবসায়ী

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বুধবার দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পলিসি ত্রুটির কারণে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত: কৃষিমন্ত্রী

কোরবানীর হাটে গান বাজানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

শিক্ষা কাঠামোতে পরিবর্তন ছাড়া দেশের উন্নতি হবে না: ড. আব্দুর রব

বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক