হোম > জাতীয়

আনুলিয়ায় দুর্গতদের মাঝে নৌবাহিনীর চিকিৎসা ও ত্রাণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা আশাশুনি উপজেলার আনুলিয়ায় দুর্গত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ করা হয়েছে। নৌবাহিনীর খুলনা অঞ্চলের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় এ কর্মসূচি পালন করা হয়।

দ্বিতীয় দফায় ৫ এপ্রিল শনিবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নয়াখালী ও বিছট এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দুর্ভোগ ও সঙ্কটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।

উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন গত ৩১ মার্চ বেলা ১২ টায় আশাশুনির উপজেলার আনুলিয়ায় বিছট গ্রামের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ধ্বংসে দেবে যায় এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে এলাকার বসবাসের ঘর বাড়ি বিধ্বস্ত হয়। শতশত চিংড়ি ঘের, বোরো ধানের আবাদি ফসল নষ্ট বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন অতিবাহিত করতে থাকে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। নৌবাহিনীর ত্রাণ ও মেডিক্যাল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে। দ্বিতীয় দফায় ২৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি। আশাশুনির এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানা গেছে।

এমএস

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশি নাবিকদের যুক্তরাজ্যের ভিসা সহজ করা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান

নিভল আরও ৩ শিশুর প্রাণ, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৫০

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বন্যা দুর্গতদের জরুরি সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বৃষ্টি আরো কয়েক দিন

দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

এনআইডির তথ্য চুরির ঘটনায় বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি