হোম > জাতীয়

দুর্যোগ বলে কয়ে আসে না, প্রস্তুতি সব সময় থাকা উচিৎ: ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুর্যোগ বলে কয়ে আসে না, আচমকা এসে জীবন ও জনপদকে গ্রাস করে। তাই দুর্যোগের দুর্ভোগ প্রশমনে সব সময় প্রস্তুত থাকা চাই।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃতিক দুর্যোগ মোকাবিলার মাধ্যমে বাংলাদেশ যেমন রোল মডেলে পরিণত হয়েছে তেমনি মানবসৃষ্ট দুর্যোগ থেকে পরিত্রাণ পাবার সব উপায় কাজে লাগাতে হবে। এজন্য প্রয়োজন সহযোগিতা, সহমর্মিতা, সংকল্প, সাহস, সমন্বয় সৌহার্দ্য ও সম্প্রীতি।

প্রতিবছর ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য দুর্যোগ প্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো’।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান প্রমুখ।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের