হোম > জাতীয়

ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস

স্টাফ রিপোর্টার

ইমাম প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছেন সৌদি সরকারের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ।

বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দা প্রদেশে মন্ত্রীর অফিসে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশি মুসলমানদের সেবার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ধর্ম উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন সৌদি মন্ত্রী। এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌদি মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি দ্বীনি দাওয়াত, সচেতনতামূলক এবং দিকনির্দেশনামূলক কার্যক্রমের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এরূপ কার্যক্রমকে সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন সৌদি মন্ত্রী।

ধর্ম উপদেষ্টা ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদ ও হজযাত্রীদের সেবা এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার সৌদি সরকারের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের