হোম > জাতীয়

শারীরিক সম্পর্কের পর ৮ লাখ টাকা হাতিয়ে নেন শোয়াইব

টিকটকে পরিচয়

স্টাফ রিপোর্টার

মো. শোয়াইব। ছবি: আমার দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান এ তথ্য জানান।

প্রাথমিক তদন্তে জানা যায়—সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ওই নারীর সঙ্গে গ্রেপ্তারকৃতের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে। পরবর্তীতে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ব্ল্যাকমেইল করে আট লাখ টাকা আদায় করে। আরও অর্থ দাবি করলে এবং ওই নারী তা দিতে অস্বীকৃতি জানালে—অভিযুক্ত ব্যক্তি ইমো অ্যাপে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। এ ঘটনার পর ওই নারী রামপুরা থানায় মামলা করেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার ৭ জুলাই রাজধানীর মালিবাগের ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে শোয়াইবকে গ্রেপ্তার করা হয়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী