হোম > জাতীয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

একুশে পদক প্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী আর নেই। শুক্রবার বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল মুজাহিদীর মেয়ে মারিয়ামা জানান, তার বাবা প্রায় দুই বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার হার্টে দুইবার রিং পরানো হয়েছিল। গত বছর জুলাই মাসে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। তার কিডনিতেও সমস্যা দেখা দেয়। গত ২৩ এপ্রিল তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৬ মে হাসপাতাল থেকে উত্তরার ১০ সেক্টরের নিজ বাসভবনে আনা হয়। পরে আবার অসুস্থ হলে ৪ জুন তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার কিডনি, হৃদ্‌যন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা কমে গেছে বলে চিকিৎসক জানিয়েছিলেন।

তিনি আরো বলেন, তার পিতার অবস্থার আরো অবনতি হলে ১৫ জুন আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ শুক্রবার তিনি গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন (কার্ডিয়াক অ্যারেস্ট)। একপর্যায়ে বেলা ১টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়ামা বলেন, জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে কবিকে শনিবার মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে দাফনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

সূত্রমতে, কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার ২০ টির অধিক কাব্যগ্রন্থসহ অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এএস

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা

বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ

তালিকায় নাম, আছে মামলাও—তবু অধরা ছিনতাইকারীরা

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: সেতুমন্ত্রী

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নিজ অর্থায়নে ২ হাজার ৮০০ মানুষকে পূজার উপহার দিলেন টুকু

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: কৃষিমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার