হোম > জাতীয়

১৮টি কমিটি ঘোষণা আপ বাংলাদেশের

বিশেষ প্রতিনিধি

জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করতে শৃঙ্খলা বিষয়ক কমিটি, ফাইন্যান্স বিষয়ক কমিটি, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক কমিটিসহ ১৮টি কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় সাধারণ সভায় সকল সদস্যদের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

জানা গেছে, সভায় পূর্ববর্তী মিটিংয়ে গঠিত গঠনতন্ত্র প্রস্তাবনা কমিটি, ফাইন্যান্স পলিসি প্রস্তাবনা কমিটি, উপদেষ্টা প্রস্তাবনা কমিটিসহ মোট ৭টি কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। সেই সাথে আগামী সাত দিনের মধ্যে সমস্ত কমিটির প্রস্তাবনা পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সদস্যদেরকে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং জাতীয় ঐক্যের স্বার্থে সকলকে একত্রিত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া, জুলাইয়ে দল-মত নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রেণীপেশার মানুষের মধ্যে যে অভাবনীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য ফিরিয়ে এনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনা নেয়া হয়।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদসহ ৬৪ জন কেন্দ্রীয় সদস্য।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি