হোম > জাতীয়

চব্বিশের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে

রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বঙ্গভবনে সাক্ষাৎকালে শহীদ মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতি মুগ্ধ’র পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে পরিবারের সদস্যগণ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়নের অনুরোধ জানান।

এ সময় সদস্যগণ গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেন।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাঁদের আত্মত্যাগ কখনো ভুলবে না। রাষ্ট্রপতি শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

রাষ্ট্রপতি এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও চিরশান্তি কামনা করেন।

সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

এ ভূখণ্ড কখন বাসযোগ্য হবে, অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

২৩ সেপ্টেম্বরের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিবি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন

কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন ইসি মাছউদ

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাক্ষাৎ