হোম > জাতীয়

পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি ইউপিডিএফের

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দলটির দাবি ১৯৭২ সালের সংবিধানের প্রস্তাব উপেক্ষা করায় পার্বত্য অঞ্চলে দীর্ঘ ছয় দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। সংবিধানে সংস্কারে যেন সেই ভুলের পুনরাবৃত্তি না করার অনুরোধ তারা জানিয়েছে।

জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমা।

শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টার দিকে সংলাপ মূলতবি করা হয়। মূলতবি বৈঠক ১৫ মে বিকেলে হওয়ার কথা রয়েছে। মাইকেল চাকমার নেতৃত্বে দলটির ৪ সদস্য সংলাপে অংশ নেন।

সংলাপে পার্তব্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবির বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মাইকেল চাকমা। ১৯৭২ সালের সংবিধান প্রনয়নের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ভুল করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

মাইকেল চাকমা বলেন, সেসময় স্বায়ত্তশাসনের প্রস্তাবকে উপেক্ষা করার কারণে দীর্ঘ ছয় দশক ধরে সেখানে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল। আমরা বলেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারে সে ভুলের পুনরাবৃত্তি না হয়।

তিনি বলেন, যেন সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা হয়। তা না হলে সেখানে নতুন করে আরও সংকট তৈরি হবে।

স্বায়ত্তশাসনের দাবির প্রতি কমিশন আশ্বস্ত করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মাইকেল চাকমা বলেন, তারা সুনির্দিষ্ট আশ্বাস দেয়নি। তবে কমিশন বলেছে বাংলাদেশকে চারটি স্বায়ত্তশাসিত (চার প্রদেশে ভাগ) অঞ্চলে ভাগ করার প্রস্তাবনা এনেছে। এক্ষেত্রে আমাদের সেখানে সুযোগ আছে, তার মাধ্যমে ওখানকার সমস্যার সমাধান হতে পারে। এখন দেশে যদি চারটা স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারলে, পার্বত্য চট্টগ্রাম কেন নয়, পাঁচটা কেন নয়? তাহলে পার্বত চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার ক্ষেত্রে বাধা দেখি না।

জেবেল আলি বন্দরে আটকে আছে ‘বাংলার জয়যাত্রা’, অন্যগুলো নিরাপদে

সেই ইফতেখার চৌধুরী এখন জামায়াতের ‘পরামর্শক’

আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট

ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

অনেক তরুণ আইসিটিতে কাজ করতে পরিকল্পনা নিয়ে আসছেন

বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে সরকারের সহযোগিতা চান মালিকরা

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

উপবৃত্তির টাকা বিতরণে সরকারের যে পদক্ষেপ