হোম > জাতীয়

শাহজালালে যাত্রীর লাগেজ থেকে ১৬৪০ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশীর সময় এক যাত্রীর লাগেজে ১ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ। এ সময় মো. সামির নামে ওই যাত্রীকে আটক করা হয়।

বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, সামির হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোনিয়া গ্রামের বাসিন্দা। সে ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী যাত্রী ছিল। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করার সময় এভিয়েশন সিকিউরিটি বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এএসজি আবুল কালাম ওই যাত্রীর লাগেজ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করেন।

কাওছার মাহমুদ বলেন, মাদকদ্রব্য শনাক্ত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেয়। আইন অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

রাষ্ট্রপতি যাচ্ছেন, উৎসবের আমেজ ঠাকুরগাঁওয়ে

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

গ্যাস সংকটে চুলা জ্বলছে না, বিদ্যুতের জন্য হাহাকার

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ