হোম > জাতীয়

জুলাই আন্দোলনের সাহসী নারীদের হারিয়ে যেতে দেবো না: উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেবো না। যতবার এদেশে অন্যায় হবে, অবিচার হবে ততবার জুলাইয়ের জন্ম হবে, জুলাই কন্যারা প্রতিবার ধেয়ে ধেয়ে আসবে।

সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই কন্যা দিবস উদযাপন উপলক্ষে জুলাই কন্যাদের নিয়ে রিক্সা রেলি ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহীদ নাইমা সুলতানার মা, শহীদ নাফিসার বাবা জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহীদদের অনুভূতির কথা ব্যক্ত করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য, জুলাই কন্যারা ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই রিকশাচালক যোদ্ধারা, বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, জুলাই কন্যারা তোমরা আমাদের অনুপ্রেরণা। এ জুলাইয়ে তোমরা তোমাদের এক একটা উজ্জ্বল শক্তিময় রুপে নতুন বাংলাদেশের সূচনা করেছো।

তিনি বলেন, জুলাই মানে অত্যাচারীর অবসান, জুলাই মানে অন্যায়ের অবসান, জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাই মানে আমি ভয় পাবো না, জুলাই মানে আমি প্রতিবার ধেয়ে ধেয়ে আসবো, যতোবার অন্যায় হবে যতোবার অবিচার হবে, ততোবার জুলাইয়ের জন্ম হবে এবং জুলাইয়ের কন্যারা বারবার ফিরে আসবে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে আমার মন্ত্রণালয় তোমাদের সহযোগিতা করবে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই কন্যাদের শপথবাক্য পাঠ করান।

এ শপথ বাক্যে দারিদ্র্যমুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার প্রতিষ্ঠা করা, ঘরে, রাস্তায়, বিদ্যাপীঠে, কর্মক্ষেত্রে এবং সাইবার স্পেজে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ। সংখ্যাগুরু, সংখ্যালঘু নই, আদিবাসী- অনা দিবাসী নই, নারী-পুরুষ নই, আমরা নাগরিক। সমাজের তরুণ সকলকে হাতে হাত ধরে যত্নশীল রাষ্ট্র গড়বো। সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো। অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এ মাতৃভূমিকে।

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: সেতুমন্ত্রী

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নিজ অর্থায়নে ২ হাজার ৮০০ মানুষকে পূজার উপহার দিলেন টুকু

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: কৃষিমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী