হোম > জাতীয়

অপরাধ দমনে খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে যশোর জেলা পুলিশ। গত ডিসেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনায় এ ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে ডিআইজি মো. রেজাউল হকের সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জিয়া উদ্দিন আহমেদ। সভায় রেঞ্জ ডিআইজি গত ডিসেম্বর-২০২৪ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এসময় খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ