হোম > জাতীয়

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন

সংসদ রিপোর্টার

সাইবার সুরক্ষা আইন সংশোধনে শনিবার সংসদে বিল উত্থাপন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। বিলে সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ড সম্পর্কিত ধারা বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিলটি উত্থাপনের পর আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিতে তিন কার্যদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে 'সাইবার সুরক্ষা আইন, ২০২৬' প্রণীত হয়। এ আইনের ধারা-২০ এ সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান রয়েছে।

ইতিমধ্যে জুয়া এবং বেটিং সংক্রান্ত অপরাধ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬' বিল এনেছে। তাই সাইবার সুরক্ষা আইন থেকে জুয়ার অংশ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা