হোম > জাতীয়

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

আতিকুর রহমান নগরী

স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ছবি: সিএর প্রেস উইং

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রথমটি স্বাস্থ্য খাতে সহযোগিতার ওপর—‘অ্যাপয়েন্টমেন্ট অব হেলথ ওয়ার্কফোর্স’—যার মধ্যে বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় অংশগ্রহণ করেছে। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

দ্বিতীয়টি টেলিকম ও ইন্টারনেট ব্যান্ডউইডথ সংক্রান্ত—‘ট্রেড অফ ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইডথ অ্যান্ড আদার টেলিকমিউনিকেশন সার্ভিসেস’—যার স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

উভয় সমঝোতা স্মারকই দুই দেশের সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে স্বাক্ষরিত হয়েছে।

এসআর

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত