হোম > জাতীয়

বুধবার বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে ইসির সংলাপ

স্টাফ রিপোর্টার

বিএনপি-জামায়াত ও এনসিপিসহ ১২ দলের সঙ্গে আগামীকাল বুধবার সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

বুধবার সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

দুপুর ২টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সংলাপে বসবে নির্বাচন কমিশন।

সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার- চার দিন মিলিয়ে ৪৮টি দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের