হোম > জাতীয়

ফ্যাসিস্টের দোসর বাসস এমডির অপসারণে আল্টিমেটাম

ডিইউজে’র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্টের দোসর মাহবুব মোর্শেদকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পল্টনস্থ বাসস কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।

সভায় অনতিবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারণ দাবি করে বক্তারা বলেন, বাসস এমডি’র বিগত ছয় মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিগত বছরগুলোয় বিভন্ন সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেয়া স্ট্যাটাস উল্লেখ করে বক্তারা বলেন, যারা ১৬ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন সেসব সাংবাদিকদের ওপর ফ্যাসিস্ট-এর সেই দোসর মাহবুব নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারি এবং দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারিকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানানো হয়।

পূর্বঘোষিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, আগামি ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারণ করে সঙ্কটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য রাখেন, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসস’র সাবেক বার্তা সম্পাদক ও ইউনিট চিপ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার রুমী ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, জহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এস এম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং আনিসুর রহমান।

এমএস

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার