হোম > জাতীয়

শাহজালালে পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স থেকে অস্ত্র চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা মামলা করিনি। আমরা জিডি করছি থানায়।”

গত ২৮ শে অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি। জিডিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয় তদন্তও করছে বলে উল্লেখ করেন তিনি। একইসাথে জিডির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে বলে জানানো হয়।

খোঁয়া যাওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। তবে সেগুলো কোন বাহিনীর অস্ত্র তা জানা যায়নি।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের