হোম > জাতীয়

রাজবাড়ীর ঘটনায় আ.লীগের দুইজনসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানার ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, রাজবাড়ীর ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে।

তিনি বলেন, যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে