হোম > জাতীয়

বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে: ইসলামী সমাজ

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশসহ বিশ্বের মানুষ আজ বিভিন্ন ত্বাগুতী ব্যবস্থার শৃঙ্খলে আবদ্ধ হয়ে মহাবিপর্যয়ের সম্মুখীন বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, মানুষের প্রকৃত কল্যাণের জন্যই সমাজ ও রাষ্ট্রের অস্তিত্ব। কিন্তু আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে মানুষের তৈরি আইন-বিধানের অধীনে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, যা ত্বাগুতী ব্যবস্থা হিসেবে মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসলামী সমাজ আয়োজিত ‘ত্বাগুতী ব্যবস্থা বিরোধী জনসমাবেশে’ প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হুমায়ূন কবীর বলেন, “গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা আল্লাহর সার্বভৌমত্ব ও আইন প্রণয়নের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে। এর মাধ্যমে মানুষ নিজেদের রব ও ইলাহ বানাচ্ছে, ফলে সমাজ ও রাষ্ট্র কুফর ও শিরকের পথে চলছে। এর পরিণতিতে মানুষ আল্লাহর ভয়াবহ আজাব ও গজবের সম্মুখীন হচ্ছে এবং আখিরাতের জীবনও ধ্বংস করছে।”

তিনি দাবি করেন, মানুষের মুক্তি ও কল্যাণের একমাত্র পথ ইসলাম এবং আল কোরআনই মানবজাতির জন্য পরিপূর্ণ সংবিধান। তাই আলকুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ-রাষ্ট্র গঠন করা হলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ গড়ে উঠবে। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের সুযোগ পাবে এবং জাতি-ধর্ম নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে।

ইসলামী সমাজের আমীর বলেন, তাদের আন্দোলন গণতান্ত্রিক নির্বাচনী রাজনীতি কিংবা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে নয়। বরং ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে ইসলামী সমাজ গঠন করাই একমাত্র রাসূলুল্লাহ (সা.) প্রদর্শিত পথ। তিনি দেশবাসীকে ইসলামী সমাজে শামিল হয়ে কল্যাণ ও মুক্তির পথে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা এসময় বিভিন্ন স্লোগান দেন- “আল্লাহু আকবার, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর।” “ত্বাগুতী ব্যবস্থা গণতন্ত্র—মানিনা, মানবো না।” “কুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটনে ইসলামী সমাজে শামিল হোন সকলে।” “মানুষের কল্যাণে দরকার—আল্লাহর বিধানের সরকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল–২ এর সহকারী দায়িত্বশীল আকিক হাবিবুজ্জামান এবং সঞ্চালনা করেন ইসলামী সমাজ ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল ডা. সোলায়মান কবীর।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, আমীর হোসেন, আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মুহাম্মাদ আলী জিন্নাহ, মো. সেলিম মোল্লা, আবু শামাহ, মিনহাজ উদ্দিন, মো. সোহেল, আবু জাফর মুহাম্মাদ সালেহ, মোস্তফা জামিল সাদ প্রমুখ। এদিন ইসলামী সমাজের এই সমাবেশে শত শত নারী-পুরুষ উপস্থিতি দেখা গেছে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ