হোম > জাতীয়

দেশের ৫৩৯টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতুন কর্মপরিকল্পনা

স্টাফ রিপোর্টার

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও মানসম্মত করতে অবকাঠামোগত উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্পের কার্যক্রম গতিশীল করতে দেশের ৬৪টি জেলার নির্বাচিত ৫৩৯টি বিদ্যালয়ের তালিকা যাচাই-বাছাই করে দ্রুত প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থেকে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘বিদ্যমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি সিটি করপোরেশনের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলো নির্বাচন করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলার ৪৮৮টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি সিটি করপোরেশন এলাকার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, প্রকল্পের কার্যক্রম চূড়ান্ত করার আগে নির্বাচিত বিদ্যালয়গুলোর তালিকা নির্ভুল ও হালনাগাদ হওয়া নিশ্চিত করা প্রয়োজন।

এ লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ জেলার বিদ্যালয়গুলোর তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র প্রস্তুত করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরসহ এই প্রত্যয়নপত্র আজ ৫ জুলাই, ২০২৬-এর মধ্যে অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠাতে বলা হয়েছে। যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশনার সঙ্গে সিটি করপোরেশনের বিদ্যালয়গুলোর তালিকা এবং প্রত্যয়নপত্রের নমুনাও সংযুক্ত করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষ সংকট নিরসন, ভবনের সংস্কার, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণসহ শিক্ষা-সহায়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

তিনদিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা জারি

মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

সেনাবাহিনীর সঙ্গে প্রথমবার বড় পরিসরে অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা

জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১

শাহজালালে ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালেন ৬১ যাত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

চলতি অর্থবছরেও ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ সহায়তা

ঢাকাসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল