হোম > জাতীয়

ড. ইউনূসের কারণে মার্কিন শুল্কে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে মার্কিন শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি ভবনে মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুনাম ও পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুরু থেকেই অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনতে আত্মবিশ্বাসী ছিল।

তিনি আরও বলেন, সরকার শুল্ক আরও কমানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে এবং সেখানে রপ্তানি আরও বৃদ্ধি পাবে।

আলোচনায় শফিকুল আলম জানান, নেগোসিয়েশনের সময় অন্যান্য আন্তর্জাতিক বাজারে এর প্রভাব কী হবে, তা মাথায় রেখেই দরকষাকষি করা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না