হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তার আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনের দিনের কর্মসূচিতে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি প্রবণতা বর্তমান সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সমস্যা নিরসনে সমীক্ষা যাচাই, প্রকল্প বাস্তবায়নে ত্বরান্বিত করা, অগ্রগতি সাধন ও মাঠ পর্যায়ে নিবিড় তদারকির পদক্ষেপ নিয়েছে সরকার।’

আগামীতে দেশে জ্বালানি সংকট মোকাবিলার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০-৩১ অর্থবছরে ১৫০টি গ্যাসকূপ খনন করা হবে। কুতুবজোনে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল বাস্তবায়ন করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা বিবেচনা করে আমদানি নির্ভরতা কমিয়ে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। ডিজেল চালিত পাম্পগুলোর পরিবর্তে আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে।’

ভোলায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার বিষয়ে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদ ব্যবহার করে সার্বিক উন্নয়ন করা হবে। ভোলায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।’

এছাড়া দেশের অর্থনীতিতে সমুদ্র ও উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে পাঁচ বছর মেয়াদি সামগ্রিক মেরিন প্লানিং জোন তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদে তিন কমিটিতে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা

আ.লীগের চেয়ে বিএনপির আচরণ আরো খারাপ: সংসদে রুমিন ফারহানা

রুমিন ফারহানা কী গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির

রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোল

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললেন খলিলুর রহমান

বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশি সংস্থার ত্রাণ

সুপ্রিম কোর্টে ভবন নির্মাণে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে তিনদিন বৃষ্টির পূর্বাভাস