হোম > জাতীয়

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ড. ইউনূস

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে শোকাহত।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার বিকেলে এ তথ্য জানায়।

শোকবার্তায় তিনি আরও বলেন, ‘গভীর শোকের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সুইস কনফেডারেশনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এই গভীর বেদনা ও শোকের সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে। মহান আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।’

আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা প্রার্থনা করি।’

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

নৌ-নীতিমালা বাস্তবায়ন দাবি ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকদের

অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেদের সংশোধন করা জরুরি: প্রাণিসম্পদ মন্ত্রী

হাম ও হামের উপসর্গে ৩ মাসে ৬৪৮ জনের মৃত্যু

ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না : তথ্যমন্ত্রী

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করার ঘোষনা ডিএসসিসি প্রশাসকের

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়

এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ আর নেই