হোম > জাতীয়

রূপনগরের আগুনের ঘটনায় নিহত ৯, হাসপাতালে ২

স্টাফ রিপোর্টার

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে নিহতদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় জাতীয় বার্নে দগ্ধ দুইজন এসেছে। দগ্ধরা হলেন মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)।

মঙ্গলবার দুপুরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান , রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় আমাদের এখানে দুইজন এসেছে। সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে ও মামুনের ইনহালেশন ইনজুরি রয়েছে তাদের দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে হলেও জানান তিনি।

মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি। জনসংযোগ কর্মকর্তা মো:শরিফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে আগুন লাগার বিষয় নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল-এর কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করে।

স্থানীয়রা জানায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই দুই কারখানার আশেপাশে আরো অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তাই আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের