হোম > জাতীয়

রাজধানীতে মাসে গড়ে ২০ হত্যাকাণ্ড ঘটে: ডিএমপি

আতিকুর রহমান নগরী

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসাবে প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড ঘটে।

পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানাকরণে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, প্রতি মাসে রাজধানীতে গড়ে ২০টি মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়। চলতি বছরেও গড়ে এই হারে হত্যাকাণ্ড ঘটেছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানাকরণে এসব হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাকিদের গ্রেপ্তারের পর হত্যার মূল কারণ জানা যাবে বলেও জানান তালেবুর রহমান। তবে এখনো এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের