হোম > জাতীয়

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার

মো. মোজাম্মেল হক চৌধুরী

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানা হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার এ ব্যপারে স্থানীয় ডেমরা থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে বলা হয়, বিগত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুভোর্গ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে বিগত ঈদুল ফিতরে বাড়তি ভাড়া এবং ঈদের পরে সড়ক দুর্ঘটনাসংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানা মহল থেকে অব্যাহত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

গতকাল সোমবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশের পর এলাকায় এলে দুপুরের পর থেকে কিছু অবাঞ্ছিত লোক তার গতিবিধি লক্ষ্য করছে। তার অফিস, বাসা, ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা, বিভিন্ন লোকজনের কাছে তার ও পরিবারের লোকজনের অবস্থান ও কর্মকাণ্ড সর্ম্পকে খোঁজখবর নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি তার জীবনের নিরাপত্তায় স্থানীয় ডেমরা থানায় জিডি করেন।

এছাড়া এক অনলাইন ভিডি বার্তায় তিনি তার জীবনের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব