হোম > জাতীয়

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনল ইসি

পোস্টাল ব্যালটে পরিবর্তন

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থায় পরিবর্তন এনে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এ সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন (জারি করা হয়। আর নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি ১০–এ নতুন করে ‘ফরম-৭ক’ যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নিবন্ধন স্থগিত রাজনৈতিক দলের প্রতীক বাদ দিয়ে অন্যান্য সব প্রতীক সংবলিত পোস্টাল ব্যালট ‘ফরম-৭’–এ প্রস্তুত করা হবে।

অন্যদিকে, নির্দিষ্ট শ্রেণির ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ‘ফরম-৭ক’–এ প্রস্তুতের বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভোটাররা ব্যালট পেপারে প্রতীকের পাশে নির্ধারিত ঘরে টিক (✓) অথবা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু