হোম > জাতীয়

পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচার চালানো দণ্ডনীয় অপরাধ: ইসি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শেষ করেছে আগেই নির্বাচন কমিশন (ইসি)। এবার সতর্ক করে ইসি জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের নামে পাঠানো ব্যালট সংক্রান্ত খামের ওপর কেউ রাজনৈতিক প্রচার চালালে তা দণ্ডনীয় অপরাধ হবে।

রোববার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

এ বিষয়ে ইসির এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী সকল ভোটারদের অবহিত করা যাচ্ছে যে আপনার ব্যালট পেপার শুধু আপনি সংগ্রহ করুন। ব্যালটের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার চালানো আইনত দণ্ডনীয় অপরাধ; নতুবা আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’

গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় এবং ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করে ইসি।

ইতোমধ্যে অনেক প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পৌঁছেছে বলে জানান ইসির কর্মকর্তারা। আগামী ২১ জানুয়ারি ইসি প্রতীক বরাদ্দ দেয়ার পর প্রবাসীরা ভোট দিয়ে ব্যালট পেপার রিটার্নিং অফিসারের ঠিকানায় দ্রুত পাঠাবেন।

ইসির কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেন। প্রতীক বরাদ্দের পর থেকে তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশের ভেতরে ব্যালট পাঠানো এবং তা ফিরে আসার পুরো প্রক্রিয়ায় প্রায় ৭ দিন সময় লাগতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সপরিবারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে

বাহরাইনে নিহত তারেকের পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কৃষিতে নিরবচ্ছিন্ন জ্বালানি দিতে সরকার তৎপর: পানি সম্পদ প্রতিমন্ত্রী

‌হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর