হোম > জাতীয়

ছুটির সকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি, কেমন থাকবে দিন

স্টাফ রিপোর্টার

ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে নগরজীবনে। তবে কোথাও কোথাও সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়েছে।

সকালে বাইরে বের হওয়া মানুষকে ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। বৃষ্টির কারণে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমলেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিকে কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা

ইসলামী আন্দোলন ও সাহিত্যে মাওলানা আবদুর রহীমের অবদান স্মরণীয়

সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত

মধ্য অক্টোবরে মৌসুমি বায়ু বিদায় নিলেও মাসজুড়ে থাকবে ভ্যাপসা গরম

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন দুই সহযোগীসহ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু

শিক্ষাক্ষেত্রে গুণীজনদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার আহ্বান রাষ্ট্রপতির

যারা একদফা-একদফা করে, তাদের কি কোনো কার্ড আছে

প্রবীণদের বোঝা নয়, মূল্যবান মানবসম্পদ হিসেবে দেখার আহ্বান

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবর পর্যন্ত