হোম > জাতীয়

রানা প্লাজা ট্র্যাজেডি: বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি

স্টাফ রিপোর্টার

রানা প্লাজা ভবনধস বিচার প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির দরকার। এ ক্ষেত্রে আহতদের নিয়ে একটি টিম গঠন করে আইনজীবী, ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যমসহ সকলে সমন্বিত হয়ে মামলার ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আজীবন বিশেষায়িত চিকিৎসা ও পূর্নবাসন করার ব্যবস্থার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

এসময় বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, রানা প্লাজা ভবনধস বিচার প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আজীবন বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন করার ব্যবস্থা করতে হবে। এছাড়া তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিদের রানা প্লাজার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

ব্লাস্ট এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, হাইকোর্টে ৫টি রিট মামলার রয়েছে। এ রিটের মাধ্যমে ক্ষতিপূরণ পরিমাণ সংবিধানের আলোকে নির্ধারিত হতে পারে। এছাড়া আহতদের নিয়ে একটি টিম গঠন করে আইনজীবী, ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যমসহ সকলে সমন্বিত হয়ে মামলার ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন। জুলাই-এ যারা প্রাণ দিয়েছে তাদের বিষয়ে তাকালেই বুঝা যায় আসলে বিচার পাওয়াটা কত কঠিন।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ক্ষতিপূরণ একটি আইনি অধিকার। বিভিন্ন সময়ে শ্রম আইন পরিবর্তন হয়েছে। ৫০ বিলিয়নে ব্যবসা বেড়ে দ্বিগুণ হয়েছে তবে শ্রমিকরা কি পেয়েছে? যতবেশি মালিক বা সরকারের ঐক্যবদ্ধ দেখা যায় সে তুলনায় শ্রমিক পক্ষকে ঐক্যবদ্ধ দেখা যায় না। এ কারণে তারা পিছিয়ে আছে।

ঢাকার জেলা ও দায়রা আদালত-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউর ফয়সাল মাহমুদ বলেন, সাক্ষীদের কোর্টে এনে সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। তবে বিগত সরকারের আমলের চেয়ে এখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনেক বেড়েছে, ১৪৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়েছে। আশা করা যায় এই বছরের মধ্যে দন্ডবিধির অধীনের মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব।

সভায় আরো বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যুগ্ম মহাপরিদর্শক (সাধারণ অধিশাখা) মো. মাহফুজুর রহমান ভূইয়া, ব্লাস্টের পরিচালক (অ্যাডভোকেসি ও কমিউনিকেশন) মাহবুবা আক্তার, ঢাকা লেবার কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. সেলিম আহসান খান, ব্লাস্ট এর পরিচালক (আইন) মো. বরকত আলী, সহকারী পরিচালক (কর্মসূচি) মো. তৈয়্যেবুর রহমান, ব্লাস্ট এর লিগ্যাল স্পেশালিস্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী সিফাত-ই-নুর খানম প্রমুখ।

মতবিনিময় সভায় ভুক্তভোগী শ্রমিকসহ, শ্রমিক প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার সংশ্লিষ্ট অধিকার প্রতিষ্ঠান,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, আইনজীবীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১,১৩৬ জনের বেশি শ্রমিক নিহত হন এবং ২,৪৩৮ জন গুরুতরভাবে আহত ও পঙ্গুত্ব বরণ করেন।

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের লাগাতার কর্মসূচি ঘোষণা

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সংসদীয় শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ইশরাক, সম্পাদক মন্টি

তাপমাত্রার পারদ সারাদেশে কমলেও রাজধানীতে বেড়েছে

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

এমপিদের এক মাসের বেতন চায় জুলাই ফাউন্ডেশন