হোম > জাতীয়

নববর্ষ উদযাপনে ডিএমপির ১১ নির্দেশনা

স্পোর্টস রিপোর্টার

ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষায় ১১ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষে এ নির্দেশনা জারি করে।

নির্দেশনার মধ্যে রয়েছে অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও শোভাযাত্রা করা যাবে না।

ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ। হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। তবে উৎসবস্থলে সব ধরনের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তন করবেন এবং পরে প্রবেশের ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না।

আর হাতিরঝিল এলাকায় সন্ধ্যা ৬টার পর কোনো যানবাহন থামিয়ে অথবা পার্কিং করে কেউ অবস্থান করতে পারবেন না। উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ উপদ্রব সৃষ্টি করে এমন কোনো গান বাজনা চালানো যাবে না। এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান জানান, পুলিশ যেসব নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নের জন্য পুলিশ কাজ করছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ