হোম > জাতীয়

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর

আমার দেশ অনলাইন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক সম্মানী ভাতা বাড়াতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের পাঁচ হাজার টাকা করে ভাতা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

মাসিক সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ পরিবারের ৪০ হাজার টাকা, বীর উত্তম পরিবারের ৩০ হাজার টাকা, বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের ২৫ হাজার করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকছে। এ ছাড়া উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, চিকিৎসাসেবা, দাফনে অনুদানসহ বিভিন্ন সুবিধা অব্যাহত থাকবে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তথ্যমতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর গেজেটের মাধ্যমে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব দেয়া হয়।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে আগামী অর্থবছরে ৪ হাজার ৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক যে টাকা দেয়া হচ্ছে, তা অব্যাহত থাকবে। বর্তমানে শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেয়া হচ্ছে। এ ছাড়া এ, বি, সি ক্যাটাগরিতে আহত ব্যক্তিদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেয়া হচ্ছে। তবে আগামী বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানের ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বাড়িয়ে মোট ১৬ হাজার ৫১৩ জনকে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবায় ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

জুলাই শহীদ-আহতদের আবাসনে ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১৮৫৭