হোম > জাতীয়

অস্ত্র-গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্র গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

এসময় তাদের হেফাজত হতে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড, দুইটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে মিরপুর থানার সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের সেকশন-২ এলাকার তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে মিরপুর থানার একটি টিম দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়।

সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশী করার সময় আরিফ উদ্দিনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ হতে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড ও হাফিজুল ইসলাম শামীম প্যান্টের পকেট থেকে দুটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মিরপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পলাতক আসামি নাসির (৪৫) সঙ্গে যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখে ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু