হোম > জাতীয়

ফ্যাসিস্টের দোসর বাসস এমডির অপসারণ দাবি

ডিইউজের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিবাজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অবিলম্বে অপসারণ দাবি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ। একই সাথে বিগত ১৬ বছর বাসসের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবি জানান বক্তারা।

বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ বাসস কার্যালয়ের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কোষাধ্যক খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ডিইউজে সহ-সভাপতি কবি রফিক মোহাম্মদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বিএফইউজে নির্বাহী সদস্য আবু হানিফ, ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, ফখরুল ইসলাম, ডিএম আমিরুল ইসলাম অমর, শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।

সভায় মাহবুব মোর্শেদকে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর অভিহিত করে বলা হয়, তার স্বেচ্ছাচারিতা, অনিয়ম শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলকেও হার মানিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, বাসস এমডির বিগত ৬ মাসের কর্মকাণ্ড বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। সাংবাদিক ইউনিয়ন ও দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া সিনিয়র নেতৃবৃন্দের চরিত্র হননের মতো ন্যক্কারজনক ঘটনায় মেতে উঠেছে রঙ বদলানো ফ্যাসিবাদের প্রেতাত্মা।

তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বর্তমান সরকারের নীতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার পরও ডিইউজের দাবি মোতাবেক মাহবুব মোর্শেদকে অদ্যাবধি বাসস থেকে অপসারণ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। তারা দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারিকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়।

সমাপনী বক্তব্যে ডিইউজে সভাপতি মাহবুব মোর্শেদকে অবিলম্বে প্রত্যাহার করা না হলে আগামী ২৪ মার্চ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং একই দিন প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের