হোম > জাতীয়

এনআইডি সংশোধন প্রক্রিয়া মানবিক করার উদ্যোগ নির্বাচন কমিশনের

স্টাফ রিপোর্টার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও মানবিক করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি স্বল্প সময়ের মধ্যে এ সংক্রান্ত সার্বিক বিষয় রিভিউ করে সুপারিশ করবে। সেই সুপারিশের আলোকে একটা মানবিক নীতিমালার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এনআইডি কারেকশন সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কাছে আসছে। যার কিছু কিছু মানবিক এবং আর কিছু আমাদের কাছে মনে হয়েছে আইনগতভাবে যৌক্তিক।

তিনি বলেন, আমরা একটা কমিটি ফরম করেছি। সংশ্লিষ্ট কমিটি এটাকে রিভিউ করবে। এবং সমগ্র বাংলাদেশ থেকে যত ধরনের সমস্যা আমরা পাচ্ছি সংশোধনের জন্য, তার সবগুলো রিভিউ করে দেখা হবে কিভাবে এটাকে সহজ করা যায়। আর যেগুলো আইনগতভাবে সম্ভব নয় সেগুলো কিভাবে নাকচ করে দেওয়া যায়।

তিনি আরও বলেন, ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় সার্ভার থেকে সেবা নিয়ে থাকে। সাম্প্রতিক বেশকিছু ঘটনার আলোকে আমাদের মনে হয়েছে আমাদের নিরাপত্তা ফিচারগুলো আরও জোরদার করতে হবে। এটা সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়েছে।

পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় ৬৩ কোটি টাকা, ঈদযাত্রা ছিল নিরাপদ

সমাজকল্যাণমন্ত্রীর বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উৎসব

তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়েছিলেন জিয়াউর রহমান

ভিসা নিয়ে অভিবাসনে ইচ্ছুকদের সুখবর দিল মার্কিন দূতাবাস

২০২১ পরিবারের মাঝে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের গোশত বিতরণ

৭৭ দিনে হাম ও উপসর্গে ৫৮৫ শিশুর মৃত্যু

ডেমরায় স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩

বক্তব্য প্রত্যাহারের পরও প্রতিমন্ত্রীকে নিয়ে বিতর্ক তুঙ্গে

সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় আদ-দ্বীনের দুঃখ প্রকাশ

দেশে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি নির্মূল করবে সরকার