হোম > জাতীয়

ভোরের কাগজ বন্ধের ঘোষণায় বিএফইউজে-ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেওয়াসহ সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বুধবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোয় সরকারের কাছ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারিদের ওয়েজ বোর্ডের ন্যূনতম কোনো সুযোগ সুবিধা দেয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ নানা হুমকি ধামকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারিরা নিয়মতান্ত্রিক দাবি-দাওয়া জানিয়ে আসছিল। কিন্তু সংক্ষুব্ধদের সঙ্গে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হটকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।

আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে পত্রিকার প্রকাশনা নোটিশ প্রত্যাহার করে ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ